প্রধান সংবাদ
Northmail24 Team
১৪ নভেম্বর ২০২৫, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরাঞ্চলে কুয়াশার পর্দা—ডিসেম্বরে বাড়তে পারে শৈত্যপ্রবাহের দাপট

নিজস্ব প্রতিবেদক নীরা:

উত্তরাঞ্চলের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে দিন দিন ঘন হতে শুরু করেছে কুয়াশার চাদর। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছে—শীত ধীরে ধীরে নিজের উপস্থিতি জানান দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১৪ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সকাল-সন্ধ্যায় কুয়াশার দাপট বেড়ে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে আরও বেশি।

বিশেষজ্ঞদের মতে, নভেম্বরের শেষভাগে সাগরে ঝড়ের সম্ভাবনা না থাকলে তাপমাত্রা আরও দ্রুত নামতে পারত। সে ক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা ছড়িয়ে পড়ত এবং শৈত্যপ্রবাহ বিস্তৃত হতো আরও আগেই।

এদিকে আবহাওয়া বিশ্লেষণে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সাগর পরিস্থিতি স্থিতিশীল থাকলে ডিসেম্বরেই দেশের প্রথম শৈত্যপ্রবাহ বইতে পারে। তাদের মতে, নভেম্বরজুড়ে ঠান্ডার অনুভূতি থাকলেও তা শৈত্যপ্রবাহের পর্যায়ে নামার মতো তাপমাত্রা এখনো নেমে আসবে না।

বিডব্লিউওটির একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলা হয়, “ডিসেম্বর মাসেই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। তবে তার আগেই দেশের সর্বত্র শীতের পরশ টের পাওয়া যাবে।”

সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, চলতি পুরো নভেম্বর জুড়ে দেশের মানুষ উপভোগ করতে পারবে হিমেল বাতাস আর কুয়াশাচ্ছন্ন শীতের আবহ। ডিসেম্বর এলেই নেমে আসতে পারে আরও তীব্র ঠান্ডার দাপট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১০

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

১১

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

১২

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

১৩

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

১৪

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

১৫

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১৬

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১৭

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

১৮

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

১৯

গ্রাহকদের তেল প্রদানে কারচুপি,  জরিমানা ৫০ হাজার  টাকা

২০