প্রধান সংবাদ
Northmail24 Team
২০ নভেম্বর ২০২৫, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা ক্যাপিটালসের দলে নতুন চমক: মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন শোয়েব আখতার

নিজস্ব প্রতিবেদক,নীরা:
বিপিএলের নতুন মৌসুম সামনে রেখে দেশের ক্রিকেট অঙ্গনে উত্তাপ ছড়াতে শুরু করেছে দলগুলো। নিলামের আগে থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের স্কোয়াড শক্তিশালী করতে ব্যস্ত সময় পার করছে। এরই মধ্যে সরাসরি চুক্তির মাধ্যমে কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড় করিয়ে আলোচনায় এসেছে ঢাকা ক্যাপিটালস।

বাংলাদেশের সেরা পেসারদের একজন তাসকিন আহমেদ এবং জাতীয় দলের ব্যাটার সাইফ হাসানকে দলে টেনে শুরুতেই শক্ত অবস্থান তৈরি করেছে তারা। বিদেশি কোটা থেকেও এসেছে বড়সড় খবর—ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার অ্যালেক্স হেলস এবার ঢাকার হয়ে খেলবেন।

তবে সবচেয়ে বড় চমক এসেছে টিম ম্যানেজমেন্টে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ঢাকা ক্যাপিটালস জানায়, দলের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিডস্টার শোয়েব আখতার। পোস্টে তারা লিখেছে— “গতির সঙ্গে কৌশলের মেলবন্ধন। আমাদের নতুন মেন্টর—শোয়েব আখতার। শুরু হোক গর্জন!”

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিত শোয়েব আখতার বিশ্ব ক্রিকেটে নিজের অগ্নিগর্ভ গতির বোলিং দিয়ে পেয়েছেন বিশেষ পরিচিতি। খেলোয়াড়ি জীবনের পরও তিনি ক্রিকেটের বাইরে থাকেননি। বিশ্লেষক হিসেবে বিভিন্ন টেলিভিশন শো, আলোচনাসভা এবং নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি নিয়মিতই ক্রিকেট–বিশ্ব নিয়ে মতামত দিয়ে থাকেন। কোচিংয়ের প্রতি তার আগ্রহও পুরোনো; পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কোচ হওয়ার আলোচনা বহুবার উঠলেও তা বাস্তবে রূপ নেয়নি।

ঢাকা ক্যাপিটালসের নতুন পদক্ষেপে এবার তাকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা—শোয়েবের অভিজ্ঞতা ও পরামর্শ দলকে নতুন দিকনির্দেশনা দেবে এবং আসন্ন বিপিএলে ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১০

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১১

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১২

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৩

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৪

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৫

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৬

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৭

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৮

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০