প্রধান সংবাদ
Northmail24 Team
২১ নভেম্বর ২০২৫, ৮:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক,নীরা:

দেশের স্বর্ণবাজারে নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২১ নভেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হচ্ছে। আগের দিন বৃহস্পতিবার ভরিপ্রতি ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করা হয়।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। সে অনুযায়ী সব ক্যারেটের স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী,

২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.664 গ্রাম) বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায়

২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা

১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা

সনাতন পদ্ধতি স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের মূল দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও তৈরির মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে বুধবার (১৯ নভেম্বর) স্বর্ণের মূল্য বৃদ্ধি করেছিল বাজুস। সেদিন ভরিপ্রতি ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা, যা ২০ নভেম্বর থেকে কার্যকর ছিল।

এ ছাড়া

২১ ক্যারেট প্রতি ভরি ছিল ২ লাখ ৩ টাকা,

১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা,

সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।

স্বর্ণের দামে ওঠানামা হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে দেশে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।
এ ছাড়া

২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা,

১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা,

সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০