প্রধান সংবাদ
Northmail24 Team
২৬ নভেম্বর ২০২৫, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিমলায় বিজিবির অভিযানে ভারতীয় ৪টি গরুসহ চোরাকারবারি আটক।

আবুল হাসেম, নীলফামারী।

নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তের বিওপি এলাকায় ৫১ বিজিবির টহল দলের অভিযানে এক চোরাকারবারিসহ ভারতীয় ৪টি গরু ও নসিমন গাড়ি আটক করেছে।

বিজিবি রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টার দিকে নীলফামারী ডিমলা উপজেলার রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ ডিমলার ঠাকুরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৭৯২ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুগীরডাঙ্গা মাদ্রাসা মোড় নামক স্থান দিয়ে ভারতীয় গরু পাচার করে নিয়ে আসার সময় ৪টি ষাড় গরু ও ১টি নসিমন গাড়িসহ মতি মিয়াকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটককৃত মোঃ মতি মিয়া (৩৫) উপজেলার কালিগঞ্জ গ্রামের মোঃ আমজাদুলের ছেলে। চোরাচালানের সাথে জড়িত অন্য দুইজন চোরাকারবারি—একই গ্রামের সাহাবুরের ছেলে মোঃ মোরসালিন (৩৪) এবং হোসেন আলীর ছেলে নুরুল আমিন (৩৭)—পালিয়ে যায়।আটককৃত গরু ও নসিমনের মূল্য ৬ লাখ ৯০ হাজার ৫ শত টাকা ধরা হয়েছে। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলে এলাহী ভারতীয় গরু ও নসিমনসহ আটক মতি মিয়াকে থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবির পক্ষে তিনজনকে আসামি করা হয়েছে, এর মধ্যে দুইজন পলাতক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে পানিশূন্যতা এড়াতে সঠিক পানি পানের পরামর্শ বিশেষজ্ঞের

ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমার নির্দেশ

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

করতোয়া নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ০১টি ভারতীয় গরু আটক

নীলফামারীতে গুড নেইবারস-এর আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসলামে সালাত ও জাকাতের গুরুত্ব: কার ওপর ফরজ, কোন সম্পদে প্রযোজ্য

১০

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন Argentina national football team আবারও শিরোপা ধরে রাখারজন্যচেস্টা করবে

১১

এমপিওভুক্তি সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষা

১২

দেবীগঞ্জ-এ সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

১৩

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

১৪

রমজানে গুরুত্বপূর্ণ আমলসমূহ তারাবি নামাজের গুরুত্ব

১৫

শিক্ষকদের রাজপথে নামতে হবে না, দাবিগুলো দেখবে সরকার: শিক্ষামন্ত্রী

১৬

রমজান সামনে: দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ প্রস্তুতির পরামর্শ চিকিৎসকদের

১৭

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ জনের সাময়িক মনোনয়ন

১৮

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ প্রতিবেদন

১৯

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

২০