প্রধান সংবাদ
Northmail24 Team
২৯ নভেম্বর ২০২৫, ৪:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলকে উড়িয়ে পাঁচ ম্যাচ সিরিজে আর্জেন্টিনার দাপুটে সূচনা

নিজস্ব প্রতিবেদক, নীর্‌:
দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নামলেই তৈরি হয় উন্মাদনা। ফুটবলের মতো ক্রিকেটেও ধীরে ধীরে জমে উঠছে এই লাতিন দ্বৈরথ। সেই উত্তাপই দেখা গেল পাঁচ ম্যাচের চলমান টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে, যেখানে স্বাগতিক আর্জেন্টিনা ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে দারুণ শুরু করেছে।

ক্লাব সান আলবায়ানো মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল ব্রাজিল। কিন্তু শুরু থেকেই আর্জেন্টাইন বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়ে যায় তারা। নির্ভরযোগ্য ব্যাটার লুইস মোরাইস এক প্রান্ত আগলে ৫১ রানের লড়াই করলেও দলের অন্যরা সুবিধা করতে পারেননি। ওপেনার রেজাউল করিম করেন ১৭ রান। বাকিদের ব্যাটে এক অঙ্কের স্কোরই ছিল শেষ ভরসা। নির্ধারিত ওভারের আগেই ব্রাজিল অলআউট হয় মাত্র ১০৯ রানে। আর্জেন্টিনার রসি দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।

স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে আর্জেন্টিনা শুরু থেকেই দেখায় আক্রমণাত্মক ক্রিকেট। ওপেনার পেদ্রো ব্যারনের ঝলমলে অর্ধশতক—৪২ বলে ৫৩ রান—জয়ের ভিত গড়ে দেয়। তাকে যোগ্য সঙ্গ দেন আলেহান্দ্রো ফার্গুসন (২৩)। শেষে অ্যালান কিশবাউম ১৭ রানে অপরাজিত থেকে দলকে ১৪.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন। ২ উইকেট হারিয়ে ১১০ রান করে তারা তুলে নেয় সহজ জয়।

সিরিজে আর্জেন্টিনার নেতৃত্বে আছেন ডানহাতি ব্যাটার রোমারিও এসকোবার। অন্যদিকে ব্রাজিলকে সামনে থেকে চালাচ্ছেন ফেলিপে ইজিদোরো অসুনসাও, যার আন্তর্জাতিক টি–টোয়েন্টি অভিজ্ঞতা এক দশকের কাছাকাছি।

সান আলবায়ানোতে অনুষ্ঠিত এই সিরিজের বাকি চারটি ম্যাচেও উত্তেজনা বাড়বে বলেই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১০

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১১

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১২

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৩

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৪

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৫

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৬

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৯

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০