প্রধান সংবাদ
Northmail24 Team
৪ ডিসেম্বর ২০২৫, ২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই

নিজস্ব প্রতিবেদক, নীরা :
রাজধানী ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বেশ কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে বৃহস্পতিবার ভোরে। সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে হালকা এই কম্পন টের পান অনেকে।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদী, আর ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয়েছে ৪.১।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হালকা ঝাঁকুনি অনুভব করার কথা জানান। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি সপ্তাহের মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে আরেকটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। উপকূল থেকে কেন্দ্রস্থল দূরে থাকায় অধিকাংশ মানুষই সেই কম্পন টের পাননি।

ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়—মঙ্গলবারের কম্পনের অবস্থান ছিল ২০.৫৬° উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১° পূর্ব দ্রাঘিমাংশে।

দেশের ভূমিকম্প বিশেষজ্ঞেরা মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশ ভূমিকম্প-সংবেদনশীল এলাকায় থাকায় ছোট–বড় কম্পন এ অঞ্চলজুড়ে প্রায়ই অনুভূত হচ্ছে। সচেতনতা ও প্রস্তুতির ওপর জোর দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০