প্রধান সংবাদ
Northmail24 Team
১৬ ডিসেম্বর ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা প্রথম বিভাগ লিগে না খেলায় আট ক্লাব অবনমিত, নতুন সূচি আসছে

নিজস্ব প্রতিবেদক, নীরা :

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের (২০২৫–২৬) চলতি মৌসুমে অংশগ্রহণ না করায় একযোগে আটটি ক্লাবকে অবনমিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনস্থ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এই সিদ্ধান্তের ফলে এবারের মৌসুমে আর কোনো রেলিগেশন লিগ অনুষ্ঠিত হবে না। পাশাপাশি পরবর্তী রাউন্ডের নির্ধারিত ম্যাচসূচিও স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানায়, ১৪ ডিসেম্বর শুরু হওয়া ঢাকা প্রথম বিভাগ লিগে মোট ২০টি ক্লাব অংশ নেওয়ার কথা ছিল। সে অনুযায়ী ১১ ডিসেম্বর দুই রাউন্ডের সূচিও প্রকাশ করা হয়। তবে লিগ শুরুর পর দেখা যায়, আটটি ক্লাব তাদের নির্ধারিত ম্যাচে মাঠে না নামায় সংশ্লিষ্ট ম্যাচগুলোতে ওয়াকওভার দিতে হয়।

গ্রুপ ‘এ’ থেকে মাঠে না নামা ক্লাবগুলো হলো— পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, অ্যাম্বার স্পোর্টিং ক্লাব এবং কলাবাগান ক্রীড়া চক্র।
অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে অনুপস্থিত ছিল— খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, সূর্যতরুণ ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।

ডিএফডিসিএল ২০২৫–২৬ মৌসুমের নিয়ম ও ম্যাচ প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো দল নির্ধারিত ম্যাচে উপস্থিত না থাকলে এবং ওয়াকওভার দিলে সেই দলকে ‘নন-পার্টিসিপেটিং টিম’ হিসেবে গণ্য করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দল স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী মৌসুম থেকে দ্বিতীয় বিভাগে নেমে যায়।

এই বিধির আলোকে আটটি ক্লাবকেই অবনমিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সিসিডিএম। এর ফলে চলতি মৌসুমে আলাদা করে কোনো অবনমন লিগ আয়োজন করা হবে না।

পরিবর্তিত পরিস্থিতির কারণে ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে। সিসিডিএম জানিয়েছে, লিগে অংশ নেওয়া বাকি ১২টি ক্লাবের সঙ্গে শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের পর নিয়ম অনুযায়ী ১২ দলকে দুটি গ্রুপে (প্রতি গ্রুপে ৬ দল) ভাগ করে নতুন করে ম্যাচসূচি প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১০

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

১১

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

১২

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

১৩

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

১৪

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

১৫

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১৬

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১৭

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

১৮

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

১৯

গ্রাহকদের তেল প্রদানে কারচুপি,  জরিমানা ৫০ হাজার  টাকা

২০