প্রধান সংবাদ
Northmail24 Team
১৬ ডিসেম্বর ২০২৫, ৫:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় টানা শীত, দুর্ভোগে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক, নীরা:

হিমালয়ের পাদদেশঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েক দিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। ছয় দিন ধরে এখানকার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৭ শতাংশ। আগের দিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোতেও কয়েক দিন ধরে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাব অনুভূত হচ্ছে। সকালে কুয়াশা কেটে রোদের দেখা মিললেও তাতে তেমন উষ্ণতা নেই। রাত ও ভোরের কনকনে ঠান্ডায় গ্রামাঞ্চলের মানুষ শীতবস্ত্র পরেই বাইরে বের হচ্ছেন।

হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দিনমজুর, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষ। দিনে রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমছে না। ফলে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

শীতের প্রকোপ বাড়ায় জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন অনেক রোগী। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। গুরুতর অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

তেঁতুলিয়া সদর এলাকার ভ্যানচালক সুজন ইসলাম বলেন, “এত ঠান্ডায় সকালে ভ্যান নিয়ে বের হওয়া খুব কষ্টকর। কাজ না করলে সংসার চলে না, আবার কাজ করতেও কষ্ট হয়।”

পাথর শ্রমিক মিজানুর রহমান জানান, “ভোরে হিমশীতল পানিতে নেমে পাথর তুলতে হয়। ঠান্ডায় শরীর জমে আসে। কিন্তু পরিবারের জন্য কাজ করতেই হয়।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, টানা ছয় দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। বর্তমানে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০