প্রধান সংবাদ
Northmail24 Team
২৫ ডিসেম্বর ২০২৫, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা!

সাব্বির হোসেন, নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জে ফার্মেসির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডেল ট্যাবলেট। পৃথক অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত আরও দুই যুবককে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (গতকাল) বিকেলে পরিচালিত অভিযানের পর বৃহস্পতিবার গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার মাদক কারবারি হলেন কিশোরগঞ্জ বাজার এলাকার ‘নিরাপদ ফার্মেসি’র সেলসম্যান ও কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব মন্ডলটারী গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে মো. পেয়ারুল ইসলাম (২৩)।
এ ছাড়া অনলাইন জুয়াড়ি হিসেবে আটক দুজন হলেন—পানিয়াল পুকুর তেলীপাড়া এলাকার মৃত কাসেম আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (২০) এবং মো. বাদশা মিয়ার ছেলে মো. মিজানুল ইসলাম (১৯)।
থানা ও ডিএনসি সূত্র জানায়, মো. পেয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ফার্মেসির আড়ালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ বাজারের ফুড ভিলেজ হোটেলের সামনে বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত ফুলপ্যান্টের পকেট থেকে ২০০ পিস ট্যাপেন্টাডেল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর সাকিব সরকার জানান, ফার্মেসির আড়ালে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নেশাজাতীয় ট্যাপেন্টাডেল ট্যাবলেটসহ আটক করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে মনোনয়ন প্রত্যাহার শেষে চার আসনে মাঠে ২৭ প্রার্থী

জলঢাকায় ট্রাক–অটোরিকশা সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত ২

পঞ্চগড়ে ট্রাক–থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৫

শীত এলেই কেন বাড়ে ঘুম ও ক্লান্তি?

নীলফামারীর চার আসনে ৩০ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ

জলঢাকায় নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

দেবীগঞ্জে জমিতে পানি নেওয়ার ড্রেন নিয়ে সংঘর্ষ, কোদালের আঘাতে গুরুতর আহত ১

নীলফামারীতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

কাঁচা না পাকা—কোন পেঁপে কার জন্য উপকারী? জানালেন পুষ্টিবিদ

১০

আজ থেকে শুরু ঢাকার বিপিএল পর্ব, স্থগিত ম্যাচও মাঠে গড়াচ্ছে

১১

জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

১২

ঝটপট নাশতায় পাউরুটি? প্রতিদিন খেলে বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি

১৩

খুবির সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স ভর্তিতে অনিয়ম, তদন্তের নির্দেশ

১৪

নীলফামারীর হাজীগঞ্জে খাস জমি দখল ও বিক্রির তদন্ত শুরু, তহসিলদারের পক্ষপাতের অভিযোগ

১৫

কিশোরগঞ্জে পার্কে অশ্লীল কার্যকলাপ: মালিককে ৬০ হাজার টাকা জরিমানা

১৬

নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপিপ্রদান

১৭

কিশোরগঞ্জে নির্ধারিত ডিলারের বাইরে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

১৮

২০৩৯ সালে মুসলিম বিশ্বে বিরল ঘটনা

১৯

ফুসফুস সুস্থ রাখতে যেসব খাবার কার্যকর গবেষণাভিত্তিক খাদ্যাভ্যাস ও জীবনধারার পরামর্শ

২০