প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা:
১ জানুয়ারী ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবারের বিপিএল হবে ঢাকা ও সিলেটে

চট্টগ্রাম বাদ, সিলেট ও ঢাকায় হবে এবারের বিপিএল
আগে ঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা ছিল ৫ জানুয়ারি চট্টগ্রামে। তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামে আর কোনো ম্যাচ আয়োজন করা হবে না। সেখানে নির্ধারিত ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে সিলেটে, আর টুর্নামেন্টের শেষ অংশ অনুষ্ঠিত হবে ঢাকায়।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি, দলগুলোর যাতায়াত ব্যবস্থা, লজিস্টিক চ্যালেঞ্জ এবং সম্প্রচার ও প্রোডাকশন ব্যবস্থাপনার সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন,
“২৩ জানুয়ারির মধ্যেই বিপিএলের ফাইনাল শেষ করতে হবে। কারণ ২৬ জানুয়ারির কাছাকাছি সময়ে জাতীয় দল বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে। এই স্বল্প সময়ের মধ্যে সব ধরনের টেকনিক্যাল ও প্রোডাকশন কাজ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল। তাই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দুই ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, নতুন ব্যবস্থায় দলগুলোর ভ্রমণ সময় কমবে এবং পুরো টুর্নামেন্ট পরিচালনা আরও সহজ হবে। সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি দলগুলো ঢাকায় ফিরে যাবে, যেখানে বাকি ম্যাচগুলো ও ফাইনাল অনুষ্ঠিত হবে। সূচি ঠিক রাখতে কিছু ম্যাচ সকালে ও বিকেলেও আয়োজন করা হতে পারে।
চট্টগ্রামের দর্শকদের উদ্দেশে দুঃখপ্রকাশ করে মিঠু বলেন,
“চট্টগ্রামের সমর্থক ও আয়োজকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারা আগেই প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতির কারণে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”
তিন ভেন্যুর পরিবর্তে দুই ভেন্যুতে আয়োজন হলেও বিসিবি মনে করছে, এই ব্যবস্থায় বিপিএল আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে মনোনয়ন প্রত্যাহার শেষে চার আসনে মাঠে ২৭ প্রার্থী

জলঢাকায় ট্রাক–অটোরিকশা সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত ২

পঞ্চগড়ে ট্রাক–থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৫

শীত এলেই কেন বাড়ে ঘুম ও ক্লান্তি?

নীলফামারীর চার আসনে ৩০ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ

জলঢাকায় নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

দেবীগঞ্জে জমিতে পানি নেওয়ার ড্রেন নিয়ে সংঘর্ষ, কোদালের আঘাতে গুরুতর আহত ১

নীলফামারীতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

কাঁচা না পাকা—কোন পেঁপে কার জন্য উপকারী? জানালেন পুষ্টিবিদ

১০

আজ থেকে শুরু ঢাকার বিপিএল পর্ব, স্থগিত ম্যাচও মাঠে গড়াচ্ছে

১১

জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

১২

ঝটপট নাশতায় পাউরুটি? প্রতিদিন খেলে বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি

১৩

খুবির সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স ভর্তিতে অনিয়ম, তদন্তের নির্দেশ

১৪

নীলফামারীর হাজীগঞ্জে খাস জমি দখল ও বিক্রির তদন্ত শুরু, তহসিলদারের পক্ষপাতের অভিযোগ

১৫

কিশোরগঞ্জে পার্কে অশ্লীল কার্যকলাপ: মালিককে ৬০ হাজার টাকা জরিমানা

১৬

নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপিপ্রদান

১৭

কিশোরগঞ্জে নির্ধারিত ডিলারের বাইরে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

১৮

২০৩৯ সালে মুসলিম বিশ্বে বিরল ঘটনা

১৯

ফুসফুস সুস্থ রাখতে যেসব খাবার কার্যকর গবেষণাভিত্তিক খাদ্যাভ্যাস ও জীবনধারার পরামর্শ

২০