প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

রমজান মাস শুরুর ক্ষেত্রে চাঁদ দেখাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা। অতীতেও একাধিকবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে ভ্রান্তভাবে অন্য জ্যোতিষ্ককে চাঁদ ভেবে বিভ্রান্তি তৈরি হয়েছে।
জ্যোতির্বিদদের বিশ্লেষণে দেখা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখার জন্য পরিস্থিতি সবচেয়ে অনুকূলে থাকবে। এদিন সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চাঁদ প্রায় ৫৮ মিনিট অবস্থান করবে। একই সময়ে মক্কায় ৫৯ মিনিট, আম্মান ও জেরুজালেমে ৬৫ মিনিট, কায়রোতে ৬৪ মিনিট এবং মরক্কোর রাজধানী রাবাতে প্রায় ৭৩ মিনিট চাঁদ দৃশ্যমান থাকার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, তখন চাঁদের বয়স হবে আনুমানিক ২৪ থেকে ৩০ ঘণ্টা, যা খালি চোখে নতুন চাঁদ দেখার জন্য যথেষ্ট উপযোগী। আবহাওয়া অনুকূলে থাকলে আরব বিশ্বের বিস্তৃত অঞ্চলে চাঁদ দেখা সম্ভব হতে পারে।
এদিকে জ্যোতির্বিদ ও ইসলামি আইনবিদরা একমত হয়েছেন যে, যেসব অঞ্চলে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যায়, সেখানে চাঁদ দেখার চেষ্টা করা ধর্মীয়ভাবে বাধ্যতামূলক নয়। এই মতামত দ্বিতীয় আমিরাত জ্যোতির্বিদ সম্মেলনেও অনুমোদন পেয়েছে।
সৌদি আরবের শীর্ষ আলেম পরিষদের সদস্য শেখ আবদুল্লাহ বিন মানি’সহ বহু বিশিষ্ট আলেম দীর্ঘদিন ধরেই বলে আসছেন, এ ধরনের ক্ষেত্রে নির্ভরযোগ্য জ্যোতির্বিদ্যাগত তথ্যকে গুরুত্ব দেওয়া উচিত।
সব দিক বিবেচনায় জ্যোতির্বিদদের ধারণা, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০