প্রধান সংবাদ
Northmail24 Team
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

বিশ্বজুড়ে হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু কার্যক্রম আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু করবে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর আগাম প্রস্তুতির অংশ হিসেবে নির্ধারিত সময়ের আগেই ভিসা প্রদান কার্যক্রম চালু করা হচ্ছে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও সেবামুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এটি দেশটির ‘ভিশন ২০৩০’ কর্মসূচির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় শতভাগ সেবার চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় অবস্থানের সব আবাসন ব্যবস্থার চুক্তিও চূড়ান্ত করা হয়েছে।
এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ৩০ হাজার হজযাত্রী নিজ নিজ দেশ থেকে সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন। আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি তাঁবু বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ৭৩টি দেশের হজ বিষয়ক দপ্তর তাদের প্রাথমিক চুক্তি কার্যক্রম শেষ করেছে।
অন্যদিকে পাকিস্তানে সরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৯ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির ধর্মবিষয়ক ফেডারেল মন্ত্রী সরদার মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, সৌদি আরব নির্ধারিত সময়সূচি অনুযায়ী হজের সব প্রস্তুতি এগিয়ে চলছে। খাবার, পরিবহন ও অন্যান্য সেবার ব্যবস্থা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, হজ ২০২৫ উপলক্ষে পাকিস্তানি হজযাত্রীদের মধ্যে ৭৫ শতাংশকে মোট ৩ দশমিক ৫ বিলিয়ন রুপি ফেরত দেওয়া হয়েছে। ব্যক্তি প্রতি ফেরতের পরিমাণ ছিল ১২ হাজার থেকে এক লাখ ১০ হাজার রুপি পর্যন্ত। এছাড়া দেশজুড়ে ১৪৭টি কেন্দ্রে অডিও-ভিজ্যুয়াল সুবিধাসহ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১০

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১১

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

১২

নির্বাচনী রাজনীতিতে শিশু নয়—শিশুবান্ধব ভোটের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

১৩

জাপা প্রার্থী সিদ্দিকুলের নির্বাচনী প্রচারণায় সক্রিয় আ.লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামী

১৪

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সর্বশেষ আপডেট জানতে অনলাইন প্ল্যাটফর্ম চালু

১৫

যাদের পেঁপে খাওয়ার আগে সাবধান হওয়া দরকার— ল্যাটেক্স অ্যালার্জি আছে যাদের

১৬

দেশে তরুণ ও অবিবাহিতদের মধ্যে এইচআইভি সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে

১৭

নীলফামারীতে র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার

১৮

শিক্ষার সুযোগে কৃষক-শিক্ষকের সন্তানের মধ্যে বৈষম্য অগ্রহণযোগ্য: রাবি উপাচার্য

১৯

নীরবে শরীরের ক্ষতি করছে কিডনি? আগাম যে লক্ষণগুলো উপেক্ষা করা ঠিক নয়

২০