প্রধান সংবাদ
Northmail24 Team
২২ জানুয়ারী ২০২৬, ৮:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার সুযোগে কৃষক-শিক্ষকের সন্তানের মধ্যে বৈষম্য অগ্রহণযোগ্য: রাবি উপাচার্য

নিজস্ব প্রকিবেদক নীরা:
একজন কৃষকের সন্তান ও একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের সন্তানের মধ্যে শিক্ষার সুযোগ ও মানের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয়—এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব। তিনি বলেন, সবার জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশের উচ্চশিক্ষা ও জুলাই-২৪ পরবর্তী ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেমিনারটি জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।
উপাচার্য তার বক্তব্যে বলেন, কৃষকের সন্তান হিসেবে জন্ম নেওয়া কোনো লজ্জার বিষয় নয়, আবার শিক্ষকের সন্তান হওয়াও বাড়তি কোনো গৌরব বহন করে না। মানুষের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় তার শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে। তিনি জোর দিয়ে বলেন, সমাজে সুযোগের ভিত্তিতে নয়—যোগ্যতা ও মূল্যবোধের ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করা উচিত।
শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, একজন শিক্ষকের সন্তান রাষ্ট্রের সব সুযোগ পাবে অথচ একজন কৃষকের সন্তান বঞ্চিত থাকবে—এ ধরনের বাস্তবতা সমাজকে পিছিয়ে দেয়। এই বৈষম্য দূর না হলে সমতাভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়।
শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ড. সালেহ হাসান নকিব। তিনি বলেন, বর্তমানে শিক্ষা ধীরে ধীরে একটি বড় ব্যবসায় রূপ নিচ্ছে। শিক্ষার লক্ষ্য এখন অনেক ক্ষেত্রে কেবল বাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরি করায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। অথচ শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের চিন্তা করার ক্ষমতা, সচেতনতা ও মানবিক বোধ গড়ে তোলা।
তিনি আরও বলেন, রাষ্ট্র যদি সত্যিকার অর্থে ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ গড়তে চায়, তাহলে কৃষক ও শিক্ষকের সন্তানের মধ্যে শিক্ষার সুযোগ ও মানে কোনো পার্থক্য থাকতে পারে না। সুশিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
সেমিনারে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক এবং রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১০

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১১

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৫

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৬

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৭

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

২০