প্রধান সংবাদ
Northmail24 Team
২৫ জুন ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

মোঃ সাগর আলী, নীলফামারী প্রতিনিধিঃ কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং দায়িত্বশীল পিতৃত্বের চর্চা জোরদারের লক্ষ্যে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’।
গুড নেইবারস বাংলাদেশ-নীলফামারী সিডিপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, কিশোরী ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গুড নেইবারস বাংলাদেশ, নীলফামারী সিডিপির ম্যানেজার বিভব দেওয়ান। তিনি বলেন, “একটি কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ গড়তে পরিবার, বিশেষ করে বাবাদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা এবং পারিবারিক দায়বদ্ধতা বাড়াতে হবে।”

অনুষ্ঠানে ‘বাবার চিঠি মেয়ের জন্য’ শীর্ষক হৃদয়স্পর্শী আয়োজনে বাবারা তাঁদের কন্যা সন্তানদের প্রতি স্বপ্ন, ভালোবাসা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে অংশগ্রহণকারী সকল বাবা তাঁদের কন্যাসন্তানদের সুরক্ষা, শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত এবং বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত শপথ গ্রহণ করেন।

প্রধান অতিথি সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজ সরকার বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। কন্যাশিশুর শিক্ষা ও অধিকার নিশ্চিত করাই এই সমস্যা মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।”

সমাজে ইতিবাচক ভূমিকা রাখায় তিনজন বাবাকে ‘গুড ড্যাডি’ সম্মাননায় ভূষিত করা হয়। শেষে কন্যাশিশুর ক্ষমতায়ন ও শিশু অধিকার বিষয়ক আবৃত্তি, গান ও নাটক পরিবেশিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীতে বাবাদের শপথ: ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১০

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১১

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১২

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১৩

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৪

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৫

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৬

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০