northmail24.comউত্তরবঙ্গের মানুষের কথা বলে...
বিজ্ঞাপন
ব্রেকিং
চলতি সপ্তাহেই পে-স্কেলের প্রজ্ঞাপন, ১ জুলাই থেকে কার্যকরদেবীগঞ্জে যুব সমাজের মাদকবিরোধী অভিযান, মাদকসেবী ও ব্যবসায়ী আটক, ৪৮ দিনের কারাদণ্ডকিশোরগঞ্জে স্কুলছাত্রীর বিষপানে মৃত্যুমাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‎ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনপরিদর্শন কক্ষ উদ্বোধনে নির্বাচিত এমপির নাম, মহিলা এমপির নাম না থাকায় তীব্র ক্ষোভদেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা প্রস্তাবতিস্তা সেচ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু, উপকৃত হবে ৪২ হাজার হেক্টর জমিসৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন কোচ নির্মাণ, কর্মসংস্থান বাড়ছেউত্তরা ইপিজেডে নতুন তিন কারখানা, দুই হাজার শ্রমিকের কাজের সুযোগ
নীলফামারী সদর

চলতি সপ্তাহেই পে-স্কেলের প্রজ্ঞাপন, ১ জুলাই থেকে কার্যকর

চলতি সপ্তাহেই পে-স্কেলের প্রজ্ঞাপন, ১ জুলাই থেকে কার্যকর
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় বেতন স্কেল-২০২৬ নিয়ে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হতে পারে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে একাধিক প্রজ্ঞাপনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কিছু বিষয়ে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) জারি করা হবে।
সোমবার (৩১ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি। তিনি বলেন, নতুন পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। এ জন্য একটি নয়, একাধিক প্রজ্ঞাপন জারি হবে।
নতুন বেতন কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে সর্বোচ্চ প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর সর্বনিম্ন গ্রেডে প্রারম্ভিক মূল বেতন হবে ২০ হাজার টাকা।
১ জুলাই থেকে কার্যকর
মন্ত্রিপরিষদসচিব জানান, সর্বশেষ ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল। প্রায় এক যুগ পর নতুন কাঠামো আসছে। অনুমোদিত নতুন বেতন স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।
তবে নতুন কাঠামো একবারে পুরোপুরি বাস্তবায়ন না করে তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেড অনুযায়ী নতুন প্রারম্ভিক বেতন
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেডভিত্তিক প্রারম্ভিক মূল বেতন হবে—
গ্রেড
নতুন প্রারম্ভিক মূল বেতন
১ম
১,৫৬,০০০ টাকা
২য়
১,৩২,০০০ টাকা
৩য়
১,১৩,০০০ টাকা
৪র্থ
১,০০,০০০ টাকা
৫ম
৮৬,০০০ টাকা
৬ষ্ঠ
৭১,০০০ টাকা
৭ম
৫৮,০০০ টাকা
৮ম
৪৬,০০০ টাকা
৯ম
৪৪,০০০ টাকা
১০ম
৩২,০০০ টাকা
১১তম
২৫,০০০ টাকা
১২তম
২৪,৩০০ টাকা
১৩তম
২৪,০০০ টাকা
১৪তম
২৪,০০০ টাকা
১৫তম
২৩,৫০০ টাকা
১৬তম
২১,৯০০ টাকা
১৭তম
২১,৪০০ টাকা
১৮তম
২১,০০০ টাকা
১৯তম
২০,৫০০ টাকা
২০তম
২০,০০০ টাকা
নিচের গ্রেডে তুলনামূলক বেশি বৃদ্ধি
নতুন কাঠামোয় ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। অন্যদিকে ১২তম থেকে ২০তম গ্রেডে বৃদ্ধির হার আরও বেশি রাখা হয়েছে।
সবচেয়ে বেশি হারে বৃদ্ধি দেখা যাচ্ছে ২০তম গ্রেডে। এই গ্রেডের বর্তমান ৮ হাজার ২৫০ টাকা প্রারম্ভিক মূল বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১৯তম গ্রেডে ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার ৫০০ টাকা।
১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ টাকা থেকে নতুন বেতন ২১ হাজার টাকা এবং ১৭তম গ্রেডে ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। ১৬তম গ্রেডের বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৯০০ টাকা।
১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে নতুন প্রারম্ভিক বেতন হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা। ১৪তম ও ১৩তম গ্রেডে নতুন বেতন যথাক্রমে ২৪ হাজার ও ২৪ হাজার টাকা। ১২তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৩০০ টাকা।
অন্যদিকে ৯ম গ্রেডে ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা, ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩২ হাজার এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা হয়েছে।
ভাতা ও পেনশনেও আসবে নির্দেশনা
নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বিভাগ থেকে প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা জারি করা হবে। এসব নথিতে নতুন বেতন নির্ধারণের নিয়ম, বিভিন্ন ধরনের ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা থাকবে।
সরকারি বেতন কাঠামো যথাযথভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।
ফলে প্রজ্ঞাপন প্রকাশের পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ, ভাতা ও অন্যান্য সুবিধা কীভাবে কার্যকর হবে—তা অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনায় আরও স্পষ্ট হবে।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স টেলিগ্রাম

আপনার মতামত জানান

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী প্রকাশিত হবে।