প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচওর নতুন প্রতিবেদন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বর্তমানে বিশ্বে ১০০ কোটিরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। উদ্বেগ ও হতাশার মতো মানসিক ব্যাধিগুলো শুধু ব্যক্তি নয়, পরিবার ও অর্থনীতির ওপরও মারাত্মক প্রভাব ফেলছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, বিশ্বে প্রতি ১০০ মৃত্যুর মধ্যে একটি ঘটে আত্মহত্যার কারণে। বিশেষ করে তরুণদের মধ্যে এ প্রবণতা বাড়ছে উদ্বেগজনক হারে।

আত্মহত্যার প্রবণতা ও পরিসংখ্যান

২০২১ সালে বিশ্বব্যাপী প্রায় ৭ লাখ ২৭ হাজার মানুষ আত্মহত্যা করেছেন। গবেষণায় উঠে এসেছে, প্রতিটি আত্মহত্যার বিপরীতে আরও প্রায় ২০টি আত্মহত্যার চেষ্টা হয়। এসব ঘটনা অসংখ্য পরিবার, বন্ধু ও সহকর্মীদের অনিশ্চয়তা ও দুঃখের মধ্যে ঠেলে দিচ্ছে।

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে—

১৫ থেকে ২৯ বছর বয়সী নারীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ আত্মহত্যা।

একই বয়সী পুরুষদের মৃত্যুর তৃতীয় প্রধান কারণও আত্মহত্যা।

২০০০ থেকে ২০২১ সালের মধ্যে আত্মহত্যার হার বিশ্বব্যাপী ৩৫% কমলেও লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে আছে বিশ্ব।

অঞ্চলভিত্তিক তথ্যে দেখা যায়, যুক্তরাষ্ট্রে গত দুই দশকে আত্মহত্যার হার বেড়েছে প্রায় ১৭%। অন্যদিকে নিম্ন-আয়ের দেশগুলোতে ঘটে যাচ্ছে বিশ্বের তিন-চতুর্থাংশ আত্মহত্যার ঘটনা।

উদ্বেগ ও হতাশার বাড়তি চাপ

ডব্লিউএইচও সতর্ক করে জানিয়েছে, আত্মহত্যার হার ধীরে ধীরে কমলেও মানসিক ব্যাধি দ্রুত বাড়ছে। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে উদ্বেগ ও হতাশায় আক্রান্ত মানুষের সংখ্যা বিশ্ব জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি হারে বেড়েছে। এর পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব এবং কোভিড-১৯ মহামারিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

বিনিয়োগে স্থবিরতা

স্বাস্থ্য বাজেটের মাত্র ২% ব্যয় হচ্ছে মানসিক স্বাস্থ্যে, যা ২০১৭ সালের পর থেকে অপরিবর্তিত রয়েছে। হতাশায় আক্রান্ত মানুষের মধ্যে মাত্র ৯% চিকিৎসা পান।

ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেন—
“মানসিক স্বাস্থ্যসেবা রূপান্তর করা এখন বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ। সঠিক বিনিয়োগ ও কার্যকর পদক্ষেপ ছাড়া এ সংকট মোকাবিলা সম্ভব নয়।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০