প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
৪ অক্টোবর ২০২৫, ২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বার্সেলোনায় নতুন দুশ্চিন্তা, লামিন ইয়ামাল আবারও ইনজুরিতে

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের ইনজুরি সমস্যা যেন কাটছেই না। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে মাঠে নামার পর ফের পুরনো চোট ভোগাচ্ছে এই স্প্যানিশ উইঙ্গারকে। কাতালান ক্লাবের মেডিকেল টিম নিশ্চিত করেছে, পিউবিক হাড়ে অস্বস্তির কারণে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এর ফলে আসন্ন লা লিগায় সেভিয়ার বিপক্ষে থাকছেন না ইয়ামাল। পাশাপাশি জিরোনা ও অলিম্পিয়াকোসের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও তাকে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এমনকি জাতীয় দলের হয়ে আসন্ন আন্তর্জাতিক বিরতিতেও তাকে পাচ্ছে না স্পেন।

শুক্রবার দলের অনুশীলনে অংশ নেননি ১৮ বছর বয়সী এই উইঙ্গার। যদিও পিএসজির বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলেছিলেন তিনি, তবে ম্যাচ শেষে শরীরিক অবস্থা স্বস্তিদায়ক ছিল না। পরে চিকিৎসকদের পরামর্শেই বিশ্রামে পাঠানো হয় তাকে।

মৌসুমের শুরুতেই একই ইনজুরি ভোগাতে হয়েছিল ইয়ামালকে। সেই সময় ভ্যালেন্সিয়া, গেটাফে, নিউক্যাসল ও ওভিয়েদোর বিপক্ষে খেলতে পারেননি তিনি। এরপর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আধা ঘণ্টা মাঠে নামেন, আর পিএসজির বিপক্ষে খেলেন পুরো ম্যাচ। তবে এতটা চাপই যে বিপর্যয় ডেকে আনবে, তা ধারণা করেনি কেউ।

এই ইনজুরি ঘিরে ক্লাব ও জাতীয় দলের মধ্যে টানাপোড়েনও নতুন নয়। এর আগেও বার্সা কোচ হ্যান্সি ফ্লিক অভিযোগ করেছিলেন, জাতীয় দলের দায়িত্বশীলরা ইয়ামালকে সম্পূর্ণ ফিট না হয়েও খেলিয়েছেন। এবারও একই অভিযোগ উঠছে। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য সতর্ক করে দিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত তরুণ খেলোয়াড়ের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

দলের মূল ভরসা হয়ে ওঠা ইয়ামালের হঠাৎ ছিটকে পড়া নিঃসন্দেহে বার্সেলোনার জন্য বড় ধাক্কা। সামনে ঘন ঘন ম্যাচ থাকায় তাকে ছাড়া আক্রমণভাগ সামলানো ফ্লিকের জন্য কঠিন চ্যালেঞ্জই হয়ে দাঁড়াবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১০

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

১১

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

১২

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

১৩

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

১৪

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

১৫

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১৬

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১৭

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

১৮

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

১৯

গ্রাহকদের তেল প্রদানে কারচুপি,  জরিমানা ৫০ হাজার  টাকা

২০