প্রধান সংবাদ
Northmail24 Team
১৮ অক্টোবর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবারের মধুর সময়: এক খাবার টেবিলে সম্পর্কের বন্ধন

নিজস্ব প্রতিবেদ,: নীরা

শহরের ব্যস্ত জীবনে একই ছাদের নিচে থেকেও পরিবারের সদস্যদের একসঙ্গে বসা এখন যেন বিরল ঘটনা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে সবাই ঘরে ফেরে সন্ধ্যায়, আর দিনের গল্প, হাসি-মজা, খুনসুটি জমে ওঠে এক জায়গাতেই—খাবার টেবিলে।
খাবার টেবিল তাই শুধু খাওয়ার স্থান নয়; এটি হয়ে ওঠে সম্পর্কের বন্ধন গড়ার এক উষ্ণ পরিসর।

টেবিল কেমন হবে, তা নির্ভর করে পরিবারের ধরন, ঘরের আয়তন এবং সদস্যসংখ্যার ওপর। নবদম্পতির ঘরে মানানসই হয় ছোট, আধুনিক নকশার টেবিল, আবার যেখানে বয়স্ক সদস্য আছেন সেখানে দরকার আরামদায়ক চেয়ার ও উপযুক্ত উচ্চতার টেবিল।

ঘরের আয়তনের সঙ্গে টেবিলের মাপ মিলিয়ে নেওয়াও গুরুত্বপূর্ণ। ছোট ঘরে বড় টেবিল যেমন বিশৃঙ্খল লাগে, তেমনি বড় ঘরে ছোট টেবিল অস্বস্তিকর হতে পারে। কেউ পছন্দ করেন গোল, কেউ আয়তাকার বা বর্গাকার টেবিল—পছন্দ ভিন্ন হলেও মূল লক্ষ্য থাকে আরাম ও ব্যবহারিক সুবিধা।

পরিবার ছোট হলে চার সিটের টেবিলই যথেষ্ট, কিন্তু বড় পরিবার বা অতিথি আপ্যায়নে যাদের আগ্রহ বেশি, তাদের জন্য দরকার প্রশস্ত টেবিল। জায়গা বাঁচাতে অনেকেই চেয়ারের বদলে বেঞ্চ ব্যবহার করেন—একসঙ্গে এক সারিতে কয়েকজন বসার সুবিধা হয় এতে।

যাদের ঘরে জায়গা কম, তাদের জন্য ফোল্ডিং ডাইনিং টেবিল দারুণ সমাধান। প্রয়োজনে খোলা যায়, কাজ শেষে আবার ভাঁজ করে রাখা যায় সহজেই। নতুন সংসারে আলাদা টেবিল কেনা না পারলেও এখন এমন বহুমুখী টেবিল পাওয়া যায়, যেটি একসঙ্গে কাজের টেবিল ও খাবার টেবিল হিসেবে ব্যবহারযোগ্য। কেউ কেউ নিচে ছোট স্টোরেজও রাখেন—যেখানে রাখা যায় প্লেট, টিস্যু বা প্রয়োজনীয় জিনিস।

আর যদি চান একটু ভিন্নতা, তাহলে জাপানি ধাঁচে নিচু টেবিলও হতে পারে আকর্ষণীয় বিকল্প। শতরঞ্জি বা ম্যাটের ওপর বড় বালিশে বসে খাওয়ার অভিজ্ঞতা দেয় এক অন্যরকম স্বাদ। তবে পরিবারের বয়স্ক সদস্যদের জন্য অবশ্যই উঁচু ও আরামদায়ক টেবিল বেছে নেওয়া ভালো।

খাবার টেবিলের গল্প আসলে আসবাবের নয়—এটি পরিবারের ভালোবাসা, সময় ও একতার প্রতীক। একটু যত্ন আর ভালোবাসা দিয়ে সাজালে এই ছোট্ট কোণটিই হয়ে উঠতে পারে ঘরের সবচেয়ে আপন জায়গা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১০

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১১

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৫

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৬

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৭

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

২০