প্রধান সংবাদ
Northmail24 Team
৩১ অক্টোবর ২০২৫, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবুল হাসেম, নীলফামারী।

নীলফামারীর ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মেধা মূল্যায়ন পরীক্ষা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে শুরু হয়ে ১১টা ১০ মিনিটে শেষ হয় এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা।
চারটি বিষয়ে—বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান (১০০) নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেয় প্রাথমিক (চতুর্থ শ্রেণি) থেকে মাধ্যমিক (দশম শ্রেণি) পর্যন্ত প্রায় ১,২৬০ জন শিক্ষার্থী। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসাহজনক। সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রগুলোতে উপস্থিত হয়।

পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডিমলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও ডিমলা জনতা ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। তারা প্রশ্নপত্রের মান, শিক্ষার্থীদের আগ্রহ ও শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন।
অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মনোযোগী করে তুলবে এবং ভবিষ্যতে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে।এছাড়াও তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জল ও শুভকামনা করেন।
একজন অভিভাবক মোঃ খলিলুর রহমান বলেন, এ ধরনের মেধা মূল্যায়ন পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও শিক্ষার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসনীয়।
পরীক্ষা পরিচালনায় ছিলেন
চেয়ারম্যান: মোঃ তাজমুল হাসান সাগর,
ভাইস চেয়ারম্যান: মোঃ রেজাউল করিম,
সেন্টার পরিচালক: মোঃ জহুরুল ইসলাম,
কেন্দ্র সচিব: মোঃ নুরে আলম সিদ্দিকী বাবলু।
কেন্দ্র পরিদর্শন শেষে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সম্ভাব্য ২০ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

উল্লেখ্য, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও সৃজনশীল শিক্ষার প্রসারে কাজ করে আসছে,যা ডিমলাসহ দেশের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় রাস্তার কাজে অনিয়ম !! প্রতিবাদ করায় ঠিকাদার কর্তৃক হামলা মর্মে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

১০

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১১

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১২

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১৩

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৪

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৫

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৬

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৭

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৮

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০