প্রধান সংবাদ
Northmail24 Team
১১ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বপ্নে নবীজিকে (সা.) দেখার আমল নিয়ে আলেমদের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক, নীরা:

ঘুম মানুষের জীবনের অপরিহার্য অংশ। সারাদিনের ক্লান্তি ও মানসিক চাপ থেকে মুক্ত হয়ে মানুষ ঘুমের মাধ্যমে পায় প্রশান্তি। পবিত্র কোরআনে ঘুমকে আল্লাহর বিশেষ নেয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন— ‘আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী এবং রাত্রিকে করেছি আবরণ।’ (সুরা নাবা : ৯-১০)

ইসলামী ব্যাখ্যায় বলা হয়, ঘুমের সময় মানুষের আত্মা দেহ থেকে এক ধরনের বিচ্ছিন্ন অবস্থায় থাকে এবং সে অনন্য এক অদৃশ্য জগতে প্রবেশ করে। সেখানেই মানুষ দেখে বিভিন্ন স্বপ্ন, যা কখনো মনে থাকে, কখনো আবার ভুলে যায়।

মুমিনদের হৃদয়ে নবী করিম (সা.)–এর প্রতি প্রেম ও শ্রদ্ধা সবসময় গভীর। তাই অনেকেই আশা করেন স্বপ্নে তাঁর সঙ্গে সাক্ষাৎ লাভের। হাদিসে রয়েছে—শয়তান কখনোই নবীজির (সা.) রূপ ধারণ করতে পারে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে আমাকে স্বপ্নে দেখল, সে সত্যিই আমাকে দেখল।” (সহিহ বুখারি)

তবে স্বপ্নে নবীজিকে (সা.) দেখার বিষয়ে বিশেষ কোনো নির্দিষ্ট আমল সহিহ হাদিসে বর্ণিত হয়নি। বিষয়টি নিয়ে এক ভিডিও বার্তায় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহও একই মত প্রকাশ করেন। তবে ইতিহাসে অনেক নেককার আলেম তিনটি আমল অনুসরণের কথা উল্লেখ করেছেন, যেগুলো মুমিনের হৃদয়ে নবীজির (সা.) প্রতি ভালোবাসা জাগ্রত রাখতে সহায়ক হতে পারে।

উল্লেখিত তিনটি আমল হল

১. নবী করিম (সা.)–এর প্রতি দৃঢ় ভালোবাসা ও আন্তরিক ঈমান পোষণ করা।
২. সর্বক্ষেত্রে সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করা।
৩. বেশি বেশি দরুদ পাঠ করা এবং পবিত্রতা বজায় রেখে ঘুমানো।

হাদিসে এসেছে—যে ব্যক্তি নবীজির (সা.) ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশগুণ রহমত বর্ষণ করেন। (সহিহ মুসলিম)

এ ছাড়া ইতিহাসে কিছু অলিমা বিশেষ নফল আমলের কথাও উল্লেখ করেছেন। যেমন—জুমার রাতে দুই রাকাত নামাজ আদায় করে নির্দিষ্ট কিছু কোরআন তিলাওয়াত ও দরুদ পাঠের পর ঘুমানো, অথবা নফল নামাজে বারবার সুরা ইখলাছ ও দরুদ পাঠ করার মাধ্যমে নবীজির (সা.) দিদার লাভের আশা করা।

তবে আলেমদের মতে, এগুলো নিশ্চিত পদ্ধতি নয়; বরং আশা করার মতো আমল। আসল মূলনীতি হলো—নবীজির (সা.) শিক্ষার প্রতি ভালোবাসা, সুন্নাহর অনুসরণ এবং নিয়মিত দরুদ পাঠ করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০