প্রধান সংবাদ
Northmail24 Team
১১ জানুয়ারী ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে নির্ধারিত ডিলারের বাইরে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে নির্ধারিত ডিলারের বাইরে সার বিক্রির দায়ে বিসিআইসি অনুমোদিত এক ডিলারের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ শনিবার (১১ জানুয়ারি ২০২৬) রাত ৮টায় বড়ভিটা বাজার সংলগ্ন বিসিআইসি ডিলার মেসার্স জাহেদুল ইসলাম-এর দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, তানজিমা আঞ্জুম সোহানিয়া, অভিযানকালে নির্ধারিত ডিলার পয়েন্টের বাইরে সার বিক্রির সত্যতা পাওয়া যায়।
এ সময় দোকানের ম্যানেজার মোঃ জালাল উদ্দিন (পিতা—মৃত আলিম উদ্দিন, সাং—পূর্বদলিরাম, উপজেলা—কিশোরগঞ্জ, জেলা—নীলফামারী) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট সূত্র জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত নিয়ম অমান্য করে ডিলারের বাইরে সার বিক্রি গুরুতর অনিয়ম। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃষকদের সঙ্গে প্রতারণার আশঙ্কা থাকে।
উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট, জনাব তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এবং কৃষকদের হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১০

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১১

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১২

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৩

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৪

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৫

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৮

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৯

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

২০