প্রধান সংবাদ
Northmail24 Team
১৩ মার্চ ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

মোঃ আবুল হাসেম,
নীলফামারী

নীলফামারীর সৈয়দপুরের অগ্রণী ব্যাংকের শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা আলিমুল আল রাজি তমালের বিরুদ্ধে ৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে ব্যাংক জালিয়াতির তথ্য। দুই বছর ধরে সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে নিজের ও কয়েকটি ভুয়া ব্যাংক হিসাবের মাধ্যমে ওই টাকা আত্মসাত করা হয়েছে।
গত ১৫ জানুয়ারি থেকে অফিসে অনুপস্থিত এ ব্যাংক কর্মকর্তা। তার সহকর্মীরা বাড়িতে গিয়ে খোঁজ নিতে গেলে পরিবার ও স্বজনরা জানায় তমালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তারা থানায় সাধারণ ডায়েরি করছেন। অপরদিকে এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষও থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি পুলিশ থেকে রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়কে জানানো হয়েছে। পরে মামলা করার অনুমতি চেয়ে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে আবেদন করেছে রংপুর অফিস।
তবে পরিচয় প্রকাশ না করার শর্তে তার কয়েকজন সহকর্মী ও স্বজনরা জানায়, বাবা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন।
অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫ কোটি টাকা সরানো হয়েছে রংপুর বাস টার্মিনাল এলাকার ইসলামী ব্যাংকিং উইন্ডো শাখার একটি হিসাব থেকে। এই জালিয়াতিতে ব্যাংক কর্মকর্তা তমালকে সহযোগিতা করেছেন সৈয়দপুর শাখার সাবেক ম্যানেজার আবদুল লতিফ। এ অভিযোগের বিনিময়ে তিনি ৪৫ লাখ টাকা নিয়েছেন। এই অর্থ আত্মসাতে সহায়তা করে লাভবান হয়েছেন ডজনখানেক ব্যাংক কর্মকর্তা। যাদের তথ্য ওই প্রতিবেদনে অন্তর্ভুক্ত রয়েছে। যে কয়েকটি ব্যাংক হিসাব ব্যবহার করে তিনি টাকা সরিয়েছেন, তার মধ্যে নিলুফার আক্তার ও রোদেলা আক্তারের নামে খোলা সুপার সেভিংস হিসাব উল্লেখযোগ্য। নিলুফার আক্তারের হিসাবে আরটিজিএসের মাধ্যমে ৭ কোটি ২৭ লাখ টাকা এবং রোদেলা আক্তারের হিসাবে ৪ কোটি ৫০ লাখ টাকা পাঠানো হয়। তার বড় ছেলের নামে খোলা ‘তৌহিদ ডেইরি খামার’-এর চলতি হিসাবে অর্ধ কোটি টাকা সরানো হয়।
তমালের সহযোগী ব্যাংক কর্মকর্তা আবদুল লতিফের শ্যালক মেহেদী হাসানের প্রতিষ্ঠান ‘মন্নুজান ট্রেডার্স’-এর হিসাবে আত্মসাৎ করা হয়েছে ৪০ লাখ টাকা। এছাড়াও নিজের সুপার সেভিংস হিসাবে ১০ কোটি টাকা হস্তান্তর করেছেন। বেশিরভাগ হিসাবগুলোতে যে জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে হিসাবগুলো খোলা হয়েছে। তার সঙ্গে ব্যাংকের ওয়েবসাইটে থাকা তথ্যের কোনো মিল নেই। হিসাবগুলোর বিপরীতে ওয়েবসাইটে ছবি, স্বাক্ষর ও হিসাব খোলার আবেদনপত্রের কোনো কপিও পাওয়া যায়নি।
সৈয়দপুর শাখার বর্তমান শাখা ব্যবস্থাপক মশিউর রহমানের বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। তাই, তিনি কিছুই জানেন না। এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবেন।
শাখাটির সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দায় চাপান ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের আইটি বিভাগের ওপর। তার দাবি, অতিরিক্ত আরটিজিএস লেনদেন হলেও আইটি দল তাকে এ বিষয়ে সহায়তা বা অবহিত করেনি।
টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে ব্যাংকের রংপুর অঞ্চলের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আসাদুজ্জামান রিনো বলেন, এ ঘটনায় শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইটি বিভাগের দায়িত্বে অবহেলা রয়েছে। কেউ দায় এড়াতে পারবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০