
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)
কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কুক্ষে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহসপতিবার সকাল ১.৩০ মিনিটে রায়হান ইসলামের সঞ্চালনায়,উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, থানার ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুর গফুর, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ সেক্রেটারী ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা এনসিপির আহবায়ক জাহেদুল ইসলাম লাবু,প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, উপজেলা যুব শক্তির আহবায়ক মোতালেব হোসেনসহ জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, শহিদরা আমদের নির্ধারিত অংশ নয় তারা আমাদের চেতনার উৎস আমাদের প্রেরণার উৎস তাদের ত্যাগ পরবর্তী প্রজন্মের কাছে অনুসরণীয় হয়ে থাকবে। শহিদদের ত্যাগ আমাদের দায়িত্বশীল ন্যায় ও মানবিক সমাজের পথ দেখায়। শহিদরা যে আদর্শ রেখে গেছেন তাদের এই আদর্শকে বাস্তবে রুপ দান করা ও শহিদদের রেখে যাওয়া আদর্শ নিয়ে একটি উন্নত ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়াই হবে আমাদের মূল লক্ষ।
মন্তব্য করুন