প্রধান সংবাদ
Northmail24 Team
১৬ জুলাই ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় ইউপি সদস্য জানান।
নিহত শিশু হল আসিফ (৮)। সে নিতাই ইউপির কুটিয়ালপাড়ার নুরুজ্জামানের ছেলে।
বিষয়টি বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর।
সংশ্লিষ্ট ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, আসিফ তার মায়ের সাথে নানা বাড়ি গিয়েছিল। সেখান থেকে বৃহস্পতিবার সকালে আসিফকে তার বাবা নিজ বাড়িতে নিয়ে আসে। পরে বেলা ১১ টার দিকে তাকে বাড়িতে রেখে আসিফের নানা বাড়ি থেকে তার মাকে আনার জন্য যান। এসময় আসিফ খেলাধুলা করার সময় কোন এক সময় পুকুরে পড়ে যায়। দুপুরে জাল দিয়ে পুকুরে মাছ ধরার সময় স্থানীয়রা আসিফের লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর জানান, পুকুরে ডুবে এক শিশু মারা গেছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০