প্রধান সংবাদ
সৈয়দপুর প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দপুরে রেললাইন চুরি করে বিক্রির অভিযোগে প্রকৌশলী আটক

নীলফামারীর সৈয়দপুরে নিজ কার্যালয়ে সংরক্ষিত রেললাইন ও রেলওয়ের গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বিক্রির অভিযোগে এক রেলওয়ে কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে তাকে তার নিজ কার্যালয় থেকে যৌথভাবে আটক করে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আটক ওই রেলওয়ে কর্মকর্তা হলেন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা।

জানা যায়, আজ বৃহস্পতিবার ভোর রাতে উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের স্টোরে ও ইয়ার্ডে সংরক্ষিত রেললাইন গ্যাস দিয়ে কাটা হয়।
পরে সেই লাইনগুলো দুইটি পিকআপ যোগে পাচার করে। গোপন সংবাদের ভিত্তিতে সত্যতা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। ঘটনার সত্যতা পেয়ে জিআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) যৌথভাবে সুলতান মৃধাকে আটক করে।
এ ব্যাপারে রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম বলেন, উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের স্টোর থেকে গ্যাসের সিলিন্ডার ও রেললাইন কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এখান থেকে বিপুল পরিমান রেললাইন গ্যাস দিয়ে কেটে পাচার করা হয়েছে। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএনবি পার্বতীপুর থানার পরিদর্শক হাসান শিহাবুল ইসলাম বলেন, যেহেতু এই কার্যালয়টি পার্বতীপুরের অধীন তাই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পার্বতীপুর আরএনবি ব্যবস্থা নিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে। সৈয়দপুর রেলওয়ে থানায় এ সংক্রান্ত মামলা করার পর রেলওয়ে পুলিশ পাচারকৃত মালামাল উদ্ধার ও পাচারের সাথে অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চালাবে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ-উন-নবী বলেন, মামলার কার্যক্রম চলমান । আসামীকে আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া আরও জিজ্ঞাসাবাদের পর এর সাথে জড়িতদের খোঁজ ও পাচারকৃত মালামাল উদ্ধারের জন্য অভিযান চালানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১০

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

১১

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

১২

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

১৩

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

১৪

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

১৫

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

১৬

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

১৭

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

১৮

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

১৯

গ্রাহকদের তেল প্রদানে কারচুপি,  জরিমানা ৫০ হাজার  টাকা

২০