প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২৫, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি জানান, সম্ভাব্য তারিখ উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

যদিও নির্দিষ্ট কোনো তারিখ সরাসরি উল্লেখ করা হয়নি, তবে অধ্যাপক হায়দার ইঙ্গিত দিয়েছেন, যেহেতু মাদ্রাসা বোর্ডের সর্বশেষ পরীক্ষা হয়েছে ১৫ মে, তাই ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরীক্ষার্থীদের পরিসংখ্যান

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। মোট ২ হাজার ২৯১টি কেন্দ্র ও ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন, যার মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এই বোর্ডে কেন্দ্রের সংখ্যা ছিল ৭২৫টি, আর অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ছিল ৯ হাজার ৬৩টি।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের দিন সকাল থেকেই শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০