প্রধান সংবাদ
জলঢাকা প্রতিনিধি
৯ জুলাই ২০২৫, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ তুহিনু রহমান নয়ন জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ জুলাই) সকাল ১১টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, জেলা মজলিশে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মোঃ ছাদের হোসেন এবং প্রভাষক আব্দুল কাদিম।

সভায় বক্তারা সাংবাদিকদের সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা শুধু তথ্যের বাহক নন, বরং তারা জাতির বিবেক। সঠিক ও নির্ভীক সাংবাদিকতা সমাজকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রেরণা জোগায়।”

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি, নিপীড়নের চিত্র সাহসিকতার সাথে তুলে ধরেন, যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাংবাদিকদের পাশে থেকে একটি সুবিচার ও ন্যায়ের সমাজ গঠন করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। নেতৃবৃন্দ অত্যন্ত মনোযোগ সহকারে সেসব মতামত শোনেন এবং ভবিষ্যতে গণমাধ্যমের সাথে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করেন।

সভাটি প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সম্পন্ন হয় এবং শেষে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা আমীর মোখলেছুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০