প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়পুকুরিয়া কয়লা খনিতে কাজ করার সময় চাপা পড়ে চীনা প্রকৌশলের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে কাজ করার সময় হাইড্রোলিক যন্ত্রের নিচে চাপা পড়ে ওয়াং জিয়ান গুয়ো (৫৫) নামের এক চীনা প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি কয়লা খনির শিফট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৬টার দিকে খনির ১২৩৫ ফিট গভীরে ১৩০৫ নম্বর ফেইসে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াং জিয়ান গুয়ো বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) অধীনে ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের শিফট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, খনির ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেট থেকে হাইড্রোলিক সাপোর্ট সরানোর সময় অসাবধানতাবশত তিনি স্টিল রোপের সঙ্গে আটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (নম্বর-৩১) দায়ের করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, “গত ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুত হওয়ায় সরঞ্জামাদি নতুন ১৪০৫ নম্বর ফেইসে স্থানান্তরের কাজ চলছিল। এ সময় হাইড্রোলিক সাপোর্ট সরানোর সময় দুর্ঘটনাটি ঘটে।”

তিনি আরও বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১০

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৪

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৫

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৬

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৯

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০