প্রধান সংবাদ
নীলফামারী প্রতিনিধ আচ্ছা এই যে এটা দিলাম ছবিটা দিলাম ছেলে তারপরে নীলফামারী আপডেট নিউজ আজকে কষ্ট হলে পরীক্ষাটি মানুষ এই যে পাবলিশ করে দেই
১০ জুলাই ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে অটোভ্যান চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা: প্রাণ গেল শিশু মহীনের

নীলফামারীর ডোমারে অটোভ্যান চালানোর সময় কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লেগে মোন্তাসির রহমান মুহিন (১০) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ডোমার পৌরসভার ময়দানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহিন ওই এলাকার সাবেক কাউন্সিলর বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মুহিন ও তার পরিবারের সদস্যরা ডোমার মহাশ্মশান এলাকা থেকে শুকনো গাছের ডালপালা সংগ্রহ করে অটোভ্যানে করে বাড়ি আনছিলেন। কাজ শেষে চালক এরশাদুল হক ভ্যানটি বাড়ির সামনে রেখে ভাড়ার টাকা নিতে মুহিনের বাবার কাছে বাড়ির ভেতরে যান।

এই সুযোগে মুহিন চালকের অনুপস্থিতিতে ভ্যানের চাবি নিয়ে সেটি চালানোর চেষ্টা করে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সজোরে বাড়ির পাশে থাকা একটি কাঁঠাল গাছে ধাক্কা খায়। এতে মুহিনের বুকের ওপর প্রচণ্ড আঘাত লাগে এবং সে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০