প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় ফেল: ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশায় ভুগছিল এক কিশোরী। দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেন লাইনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে সে। তবে স্থানীয়দের সচেতনতা ও রেলওয়ে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে বেঁচে যায় তার প্রাণ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর রেলস্টেশনের পাশে রেললাইনে অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নাসরিন (ছদ্দনাম) নামের ওই কিশোরীকে। প্ল্যাটফর্মে উপস্থিত কয়েকজন যাত্রী বিষয়টি দেখে দ্রুত রেলওয়ে পুলিশকে জানালে তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীটিকে সেখান থেকে নিরাপদে উদ্ধার করে।

পরে কিশোরীকে থানায় এনে মানসিকভাবে সাপোর্ট ও কাউন্সেলিং দেওয়া হয়। অবশেষে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বুঝিয়ে শান্ত করা হলে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার এক কর্মকর্তা বলেন, “এ ধরনের সিদ্ধান্ত কখনোই সমস্যার সমাধান হতে পারে না। আমরা চাই কেউ হতাশ হয়ে এমন বিপজ্জনক পদক্ষেপ না নেন। তার পরিবারকে বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে।”

রেলওয়ে পুলিশ সকলকে অনুরোধ জানিয়েছে—পরীক্ষায় ফলাফল যাই হোক, জীবন তার চেয়েও অনেক বেশি মূল্যবান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০