প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবের ঘোষণা পত্র প্রকাশের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

জুলাই বিপ্লবের ঘোষণা পত্র, জুলাই সনদ ও বিচার নিশ্চিতের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ‘জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার’-এর সদস্যরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা জিয়াউর রহমান জিয়া, আব্দুল হাকিম, শাহরিয়ার হাবিল ও জাহিনুর ইসলাম।

বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে অর্ন্তবর্তী সরকার গঠিত হয়েছিল, তা ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত। সেই সরকারের কাছে আমরা দাবি জানাই—জুলাই বিপ্লবের ঘোষণা পত্র ও জুলাই সনদ প্রকাশ করতে হবে।”

জুলাই যোদ্ধা জিয়াউর রহমান জিয়া বলেন, “এখনো ঘোষণা পত্র প্রকাশ না হওয়ায় আমরা হতাশ। সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা পত্র প্রকাশ না করা হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি ও অসহযোগ আন্দোলনে যেতে বাধ্য হবো।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

১১

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৪

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৬

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৭

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৮

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

২০