প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে চার শহিদের স্মরণে বৃক্ষরোপণ

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে চারজন শহিদের নামে চারটি গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান নিজ হাতে এই চারাগুলো রোপণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারি মনিরুজ্জামান মন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য আখতারুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার সভাপতি মাওলানা ইয়াসিন আলী, বন কর্মকর্তা রেজাউল ইসলাম, শহিদ রুবেলের পিতা রফিকুল ইসলাম ও শহিদ নাঈমের পিতা আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে শহিদ রুবেলের স্মরণে বকুল, শহিদ নাঈমের স্মরণে আমলকি, শহিদ সাজ্জাদের স্মরণে আগর এবং শহিদ কালামের স্মরণে লটকন গাছের চারা রোপণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “জুলাই-আগস্ট স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এই চার শহিদের নামে চারটি বৃক্ষ রোপণ করা হয়েছে। এই গাছগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তাঁদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেবে এবং দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০