প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৫, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

নীলফামারীর ডোমার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে ডোমার থানা পুলিশ। রবিবার (২০ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ডোমার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শহীদ আলী (৫৪)। তিনি পশ্চিম চিকনমাটি আমীরউদ্দীন পাড়া এলাকার মৃত পাগু মামুদের ছেলে। অপরজন হলেন ডোমার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শান্ত ইসলাম (২৩), কলেজপাড়া এলাকার মো. লিটনের ছেলে।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা-ভাঙচুর এবং উপজেলা জামায়াতের অফিস ভাঙচুর মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিষয়ে গ্রেফতারকৃত শান্ত ইসলাম দাবি করেছেন, বর্তমানে তিনি ছাত্রলীগের কোনো দায়িত্বে নেই এবং রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত নন। তিনি আরও জানান, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে ছবি পোস্ট ও ঘোরাফেরার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০