প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৭ জুলাই ২০২৫, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় কলা ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন একজন আটক

মাগুরা শহরের পশু হাসপাতাল এলাকায় ভজন কুমার গুহ (৫৫) নামে এক কলা ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ছায়াবীথি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভজন কুমার গুহ ওই এলাকার বাসিন্দা সন্তোষ কুমার গুহের ছেলে। স্থানীয় বাজারে দীর্ঘদিন ধরে কলা বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

পুলিশ জানায়, রাতের ব্যবসা শেষ করে বাড়ি ফেরার পথে ভজন কুমার গুহ দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে মোহাম্মদ আবির (৩০) নামে এক যুবককে আটক করা হয়। তার হাতে রক্তের দাগ ছিল এবং তার কাছ থেকে রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত হান্নান বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, আটক আবিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তাকে পুলিশভ্যানে তোলা হয় উত্তেজিত অবস্থায় এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি করতেও দেখা গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১০

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১১

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৫

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৬

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৭

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

২০