প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকতে ৭ দফা নির্দেশনা জারি

সরকারি কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে রক্ষা করতে বিশেষ সতর্কতামূলক ৭টি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিসিয়াল চিঠি দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে সরকারি কর্মকর্তারা ঝুঁকির মুখে পড়তে পারেন। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

নির্দেশনাগুলো হলো:

১. বাড়তি সতর্কতা অবলম্বন: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতারণার ফাঁদে পড়া রোধে সর্বদা সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

২. আইনি ব্যবস্থা: এ ধরনের প্রতারণায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

৩. তথ্য থাকলে অবহিতকরণ: প্রতারণার কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে, যাতে অপরাধী চক্র শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যায়।

৪. সোশ্যাল মিডিয়া ব্যবহার: সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি পদবি, কর্মস্থল কিংবা দৈনন্দিন কর্মকাণ্ড প্রকাশ না করার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

৫. প্রলোভনে পা না দেওয়া: ভিডিও কল, ছবি বা চ্যাটের মাধ্যমে কেউ প্রলোভনের ফাঁদে ফেলতে চাইলে তা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

৬. অচেনা ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা: অপরিচিত বা অল্প পরিচিত কারো সঙ্গে হঠাৎ ঘনিষ্ঠ হয়ে ওঠা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

৭. গোপন তথ্য শেয়ার না করা: অনলাইন চ্যাট বা ভিডিও কলে কোনো ব্যক্তিকে গোপন তথ্য, ছবি বা ভিডিও না শেয়ার করার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ মনে করছে, এসব নির্দেশনা মানলে সরকারি কর্মকর্তারা নিজেদের নিরাপদ রাখতে পারবেন এবং প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০