প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৩১ জুলাই ২০২৫, ২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অব্যাহত বর্ষণ ও জোয়ারে আএাই নদীর বাঁধ ভেঙে অভয়নগরে পানিবন্দি দুই শতাধিক পরিবার

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রামে আএাই নদীর বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। টানা বর্ষণ ও নদীতে পানির চাপ বৃদ্ধির ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিপাত এবং জোয়ারের প্রভাবে আতাই নদীর পানি বিপদসীমার ওপরে উঠে যায়। এর ফলে সোমবার থেকে নদীর ঋষিপাড়া অংশে পানি উন্নয়ন বোর্ডের দুর্বল বাঁধের প্রায় ২০০ মিটার অংশ ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয় শান্তিপুর ও রামনগর গ্রাম।

পানির তোড়ে তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানিয়েছেন, তারা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন এবং দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

শান্তিপুর গ্রামের বাসিন্দা মিলন বিশ্বাস জানান, “বর্ষার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে গেছে। গত দুই দিন ধরে পানি ঢুকে আমাদের গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট সব ডুবে গেছে। মাছের ঘেরগুলো ভেসে গেছে, চাষের জমিও এখন পানির নিচে।”

রামনগরের সেলিম রহমান বলেন, “প্রতি বছরই বর্ষায় একই ঘটনা ঘটে। বাঁধ সংস্কার না হওয়ায় দুর্বল অংশ দিয়ে বারবার পানি ঢুকে গ্রাম ডুবিয়ে দেয়। আমরা চাই টেকসই বাঁধ, যাতে এ দুর্ভোগ থেকে মুক্তি মেলে।”

এ বিষয়ে সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম জানান, “আমার ইউনিয়নের দুইটি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, “শান্তিপুর ও রামনগর গ্রামের জলাবদ্ধতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে প্রাথমিক সংস্কারের উদ্যোগ নিচ্ছে। বর্ষা শেষে বাঁধের টেকসই সংস্কার করা হবে বলেও তারা জানিয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১০

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১১

১২

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৫

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৭

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৮

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৯

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০