প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নিরা
২ অগাস্ট ২০২৫, ২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হরিপুরে পাট কাটার মৌসুম শুরু, পানির অভাবে বিপাকেচাষিরা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শুরু হয়েছে পাট কাটার মৌসুম। তবে খাল-বিল ও মাঠে পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দিতে গিয়ে চরম সংকটে পড়েছেন স্থানীয় চাষিরা। অনেকেই বাধ্য হয়ে রাস্তার পাশের খাল বা পুকুরের অল্প পানি ব্যবহার করে পাট জাগ দিচ্ছেন। এতে আঁশের মান ঠিকভাবে উন্নত না হওয়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা পাট কেটে ফেললেও জাগ দেওয়ার জায়গা ও পানি না থাকায় তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। হরিপুরের দুইটি বড় বিলে সম্প্রতি ক্যানেল খনন করা হয়েছে। তবে এই ক্যানেলের মাধ্যমে সরাসরি পানি প্রবাহিত হওয়ায় সেখানে পাট জাগ দেওয়া সম্ভব হচ্ছে না।

পাটচাষি মো. জুলফিকার জানান, “খাল, বিল, নদী, এমনকি পুকুরেও এখন পানি নেই। আমরা পাট কেটেও জাগ দিতে পারছি না। এতে আমরা বড় ধরনের সমস্যায় পড়েছি।”

মুক্তার হোসেন নামের আরেক চাষি বলেন, “বৃষ্টিতে জমিতে অল্প পানি জমেছিল, এতে পাটের গোড়া নষ্ট হয়ে গেছে। যদি পানি বেশি থাকত, তাহলে পাটের গোড়া পচন ধরত না এবং ক্ষেতেই জাগ দেওয়া যেত। এখন আমাদের পাট অন্য জায়গায় নিয়ে গিয়ে জাগ দিতে হচ্ছে। ফলে ভ্যান-পিকআপ ভাড়ার কারণে খরচ বেড়ে যাচ্ছে।”

একই অভিযোগ কামারপুকুর গ্রামের আকমল হোসেনের। তিনি বলেন, “আমাদের এলাকায় কোথাও পানি নেই। পাট জাগ দিতে গিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা মানস কুমার রায় জানান, “এ বছর হরিপুর উপজেলায় ৪৭০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পানি সংকটের কারণে কৃষকরা পাট জাগ দিতে সমস্যায় পড়ছেন। কেউ কেউ বিকল্প হিসেবে পুকুর কিংবা নদীর পানিতে জাগ দেওয়ার চেষ্টা করছেন।”

চাষিরা দাবি করেছেন, দ্রুত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জলাধারগুলোতে পানি সরবরাহ কিংবা বিকল্প ব্যবস্থা নেওয়া না হলে এবার পাটের মান ও উৎপাদন দুটোতেই বড় ধস নেমে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০