প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি,বাপ্পী
৩ অগাস্ট ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে চার হাজার পিস ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হেলাল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
গতকাল শনিবার রাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায় পঞ্চগড় সেনা কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাদক বিক্রির দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করে সেনাবাহিনী। পরে ওই মাদক ব্যবসায়ীকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিনের বাড়ি বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত হাসান আলীর ছেলে৷ তিনি সাইকেল মেকানিকের কাজ করতেন।
সেনাবাহিনী জানায়, হেলাল নামে একজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ভারতের মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদক নিয়ে আসতেন। পঞ্চগড়ের প্রধান মাদকের ডিলারদের মধ্যে তিনি একজন। ২ আগস্ট তিনি বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল।
পরবর্তীতে, পঞ্চগড় আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হেলালকে হাতেনাতে আটক করা হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীর বাসার একটি ট্রাঙ্কের ভেতর থেকে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
অভিযানে বোদা থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, আমাদের কাছে তথ্য ছিল বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ এলাকার এই সাইকেল মেকানিক দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি ট্যাপেন্টাডল ট্যাবলেটের একজন প্রধান ডিলার। অভিযান পরিচালনা করে তাকে ধরা হয়েছে। এ ব্যাপারে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।
এবিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সেনাবাহিনীর অভিযানে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুপুরের দিকে তাকে আদালতে তোলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৪৪ লক্ষ টাকার ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা,কোরবান আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

১০

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

১১

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১২

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১৩

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১৪

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৫

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৬

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৭

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

২০