প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৫ অগাস্ট ২০২৫, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের সফল পরিণতি: ঘোষিত হলো জনগণের প্রত্যাশার ঘোষণা

দীর্ঘদিনের বৈষম্য, দমন-পীড়ন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ ২০২৪ সালের ৫ আগস্ট তারিখে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে নিজেদের অধিকার ও প্রত্যাশার বিজয় ছিনিয়ে আনে। ছাত্র-জনতার দীর্ঘ সংগ্রামের সফল পরিণতিতে গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার, আর সেই ধারাবাহিকতায় আজ ঘোষিত হলো জনগণের আকাঙ্ক্ষার ঘোষণা।

ঘোষণাপত্রে বলা হয়, একচেটিয়া দলীয় নিয়োগ ও বৈষম্যমূলক কোটানীতির কারণে ছাত্র ও চাকরিপ্রত্যাশীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিরোধী দল ও সংগঠনের ওপর লাগাতার নিপীড়ন এবং সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বর্বর দমন-পীড়নের ফলেই দেশজুড়ে গড়ে ওঠে ব্যাপক গণবিক্ষোভ। এই আন্দোলন পরিণত হয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে।

ঘোষণায় জানানো হয়, ৫ আগস্ট ২০২৪ তারিখে জনগণের চূড়ান্ত গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশত্যাগ করেন। পরবর্তীতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

ঘোষণাপত্রে আরও বলা হয়, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়েছে। আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি নিয়েই ভবিষ্যৎ নির্বাচনে গঠিত সরকার একটি সংস্কারকৃত গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করবে বলে জনগণ প্রত্যাশা করছে।

এছাড়া, গণঅভ্যুত্থন চলাকালে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করে তাঁদের পরিবার ও আহতদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা এবং সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়।

ঘোষণাপত্রের শেষাংশে জানানো হয়, এই ঐতিহাসিক ঘটনার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে এবং এটি ভবিষ্যৎ সংবিধানে সংযুক্ত থাকবে—যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানে, কীভাবে জনগণের ঐক্য, প্রতিবাদ ও প্রত্যয় একটি নতুন রাষ্ট্রীয় অধ্যায়ের সূচনা করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

১১

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৪

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৬

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৭

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৮

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

২০