প্রধান সংবাদ
Northmail24 Team
৫ অগাস্ট ২০২৫, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী সদর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড় থেকে এই গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরঙ্গী মোড়েই শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণমিছিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশে নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মোস্তাকিম বিল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম. হাছিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী, জেলা শাখার সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ গণজাগরণ, যেখানে স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন গতি পেয়েছিল। সেই ঐতিহাসিক চেতনা ও ত্যাগ আমাদের নতুন প্রজন্মকে ন্যায়ের পক্ষে সোচ্চার হতে উদ্বুদ্ধ করবে।

বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমেই দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমেই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে মনোনয়ন প্রত্যাহার শেষে চার আসনে মাঠে ২৭ প্রার্থী

জলঢাকায় ট্রাক–অটোরিকশা সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত ২

পঞ্চগড়ে ট্রাক–থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৫

শীত এলেই কেন বাড়ে ঘুম ও ক্লান্তি?

নীলফামারীর চার আসনে ৩০ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ

জলঢাকায় নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

দেবীগঞ্জে জমিতে পানি নেওয়ার ড্রেন নিয়ে সংঘর্ষ, কোদালের আঘাতে গুরুতর আহত ১

নীলফামারীতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

কাঁচা না পাকা—কোন পেঁপে কার জন্য উপকারী? জানালেন পুষ্টিবিদ

১০

আজ থেকে শুরু ঢাকার বিপিএল পর্ব, স্থগিত ম্যাচও মাঠে গড়াচ্ছে

১১

জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

১২

ঝটপট নাশতায় পাউরুটি? প্রতিদিন খেলে বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি

১৩

খুবির সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স ভর্তিতে অনিয়ম, তদন্তের নির্দেশ

১৪

নীলফামারীর হাজীগঞ্জে খাস জমি দখল ও বিক্রির তদন্ত শুরু, তহসিলদারের পক্ষপাতের অভিযোগ

১৫

কিশোরগঞ্জে পার্কে অশ্লীল কার্যকলাপ: মালিককে ৬০ হাজার টাকা জরিমানা

১৬

নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপিপ্রদান

১৭

কিশোরগঞ্জে নির্ধারিত ডিলারের বাইরে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

১৮

২০৩৯ সালে মুসলিম বিশ্বে বিরল ঘটনা

১৯

ফুসফুস সুস্থ রাখতে যেসব খাবার কার্যকর গবেষণাভিত্তিক খাদ্যাভ্যাস ও জীবনধারার পরামর্শ

২০