প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি,রকি
৮ অগাস্ট ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ‘ভিসা’ প্রতারকচক্রের মূল হোতা গ্রেফতার

নীলফামারীতে ভুয়া কানাডিয়ান ভিসার প্রলোভনে ৭ জনের কাছ থেকে হাতিয়ে নেয় ৮২ লাখ টাকার বেশি।
কানাডিয়ান ভিসা দেওয়ার নামে প্রায় ৮২ লাখ টাকা আত্মসাৎকারী একটি প্রতারকচক্রের মূল হোতা শেখ আরাফাত হোসেন ওরফে লাভলু মিয়া (২৫) অবশেষে গোয়েন্দা পুলিশের (ডিবি) জালে ধরা পড়েছে।

গ্রেফতারকৃত শেখ আরাফাত হোসেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাচারীপাড়া গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে। তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে সংঘবদ্ধ প্রতারণার গুরুতর অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ ফরহাদ সরকার (৪২), পিতা-মৃত ফরিদ আলী সরকার, গ্রাম-সাতকাহনিয়া, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ থেকে পাওয়া লিখিত অভিযোগে জানা যায়, ২০২৪ সালের ২৯ মার্চ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত একটি সংঘবদ্ধ প্রতারকচক্র ‘Arafat Tours & Travels’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি এবং একাধিক ইমো নম্বর ব্যবহার করে কানাডার ভিসা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে মোট ৭ জনের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

প্রতারকচক্র ভুক্তভোগীদের বিশ্বাস করাতে ‘Job Offer Letter’, ‘Demand Letter’, ‘Work Permit’ এবং ‘Canadian Labour Council’-এর অনুমোদনপত্রসহ বিভিন্ন ভুয়া কাগজপত্র সরবরাহ করে। এরপর বিকাশের মাধ্যমে অনলাইনে ৮২ লাখ ৩০ হাজার টাকা সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে।

অভিযোগ পাওয়ার পরপরই নীলফামারীর সুযোগ্য পুলিশ সুপার জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে গঠিত একটি চৌকস দল ৭ আগস্ট ২০২৫ তারিখ সকাল ৭:৩০ মিনিটে কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাচারীপাড়ায় অভিযানে নামে। অভিযানে প্রতারকচক্রের মূল হোতা শেখ আরাফাত হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে সাথে নিয়ে অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে তার দেখানো মতে তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দের সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় তালিকা প্রস্তুত করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় ৮ আগস্ট ২০২৫ তারিখে মামলা নং-০৯, ধারা-
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭(২)(খ)/১৮(২)(গ)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)(১)
এবং দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের এই সফল অভিযান জেলার সাধারণ মানুষকে প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০