প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৮ অগাস্ট ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধুপুর শালবন ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন উদ্যোগ

বাংলাদেশের বন ও বন্যপ্রাণী সংরক্ষণে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। পুনরায় বনায়ন কার্যক্রমের অংশ হিসেবে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন ও রোপণ নিষিদ্ধ করা হয়েছে। এর পরিবর্তে মধুপুর শালবন পুনরুদ্ধারে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন চলছে।

বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও হাতির চলাচলের নিরাপদ পথ নিশ্চিত করতে চুনতি ও শেরপুর অঞ্চলের বন পুনরুদ্ধারের কাজও এগিয়ে চলছে। মানব-হাতি সংঘাত কমাতে গঠন করা হয়েছে ১৫৯টি ‘এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)’, যারা মাঠপর্যায়ে সচেতনতা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

বিলুপ্তপ্রায় দেশীয় ময়ূর ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি বিপন্ন প্রজাতি সংরক্ষায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জলাভূমির সুরক্ষায় কয়েকটি এলাকা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন অভিযানে ২৯৩টি অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে ৫ হাজার ৬৮৪টি প্রাণী।

জাতীয় উদ্যান ও ইকোপার্কগুলোতে প্লাস্টিক ব্যবহার ও পিকনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বন্যপ্রাণী আইন আধুনিকীকরণ এবং নতুন আইন, বিধি ও নির্দেশিকা প্রণয়নের কাজ চলছে।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এসব উদ্যোগ দেশের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং জলবায়ু সহনশীল ও টেকসই বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৩

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৫

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৬

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৭

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

২০