প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১০ অগাস্ট ২০২৫, ৭:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্লাস্টিক দূষণ: সস্তা কিন্তু মহাবিপদের কারণ

প্রতি বছর প্রায় ১৫ শতাংশ হারে বিশ্বজুড়ে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। সহজলভ্য ও সস্তা হওয়ায় এই প্রবণতা অব্যাহত থাকলেও বিজ্ঞানীরা সতর্ক করছেন—প্লাস্টিকের প্রকৃত খরচ অত্যন্ত চড়া। স্বাস্থ্যবিষয়ক জার্নাল দ্য ল্যানসেট–এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু প্লাস্টিক দূষণজনিত রোগের চিকিৎসায় বিশ্বে প্রতি বছর প্রায় দেড় ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় হচ্ছে। এ ব্যয় ভবিষ্যতে আরও বাড়বে।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৫০ সালের পর থেকে প্লাস্টিক উৎপাদন বেড়েছে ২০০ গুণ। ধারণা করা হচ্ছে, ২০৬০ সালের মধ্যে তা তিনগুণে পৌঁছাবে। অথচ প্লাস্টিক বর্জ্যের মাত্র ১০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য; বাকি অংশ ভূমি ও জলাশয়ে জমে থেকে দীর্ঘমেয়াদে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিজ্ঞানীদের মতে, বর্তমানে বিশ্বে প্রায় ৮ বিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য রয়েছে—যার প্রভাব পৌঁছে গেছে সমুদ্রের গভীর তলদেশ থেকে হিমালয়ের চূড়া পর্যন্ত। এমনকি হিমালয়ের মেঘেও পাওয়া গেছে বিষাক্ত ধাতুর উপস্থিতি।

বিশেষজ্ঞরা বলছেন, এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক—যেমন পানির বোতল, ওয়ান-টাইম কাপ বা প্লেট—সবচেয়ে বেশি ক্ষতির কারণ। এগুলোর বেশিরভাগই পুনর্ব্যবহার সম্ভব নয়, ফলে খোলা জায়গায় ছড়িয়ে পড়ে মশাবাহিত ও পানিবাহিত রোগ ছড়ানোর পরিবেশ তৈরি করে। প্লাস্টিকে ভরা জলাশয় পরিষ্কার করাও অত্যন্ত কঠিন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী প্লাস্টিকের প্রায় ৯৮ শতাংশই তৈরি হয় জীবাশ্ম জ্বালানি, গ্যাস বা কয়লা থেকে। এর ফলে প্রতি বছর প্রায় ২ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এছাড়া, অনবায়নযোগ্য প্লাস্টিক পুড়িয়ে ফেলায় বায়ুদূষণ আরও বেড়ে যায়। বর্তমানে প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত ১৬ হাজারেরও বেশি রাসায়নিকের কিছু সরাসরি মানবদেহে দীর্ঘমেয়াদি ক্ষতি করে—বিশেষ করে শিশু ও মাতৃস্বাস্থ্যে।

গবেষকরা সতর্ক করছেন, মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে গর্ভপাত, অকালে জন্ম, জন্মগত ত্রুটি, শ্বাসপ্রশ্বাসের জটিলতা এমনকি ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়তে পারে। প্লাস্টিকে থাকা পিবিডিই, বিপিএ ও ডিইএইচপি নামের তিনটি উপাদানকে বিশেষভাবে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের পূর্ণ প্রভাব এখনো পুরোপুরি জানা যায়নি, তবুও এর ঝুঁকি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

পরিবেশবিদদের মতে, এখনই প্লাস্টিক ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ না নিলে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ স্বাস্থ্য ও পরিবেশ সংকট ডেকে আনবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০