প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১৫ অগাস্ট ২০২৫, ৮:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের সাদা পাথরে লুটপাটের পর প্রশাসনের কঠোর অভিযান

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জের সাদা পাথর এলাকায় ব্যাপক পাথর লুটপাটের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লুট হওয়া পাথর উদ্ধার করা হয়েছে এবং সেগুলো পুনরায় সাদা পাথরে প্রতিস্থাপনের কাজ চলছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এসব পাথর ভোলাগঞ্জ ঘাট থেকে নৌকায় করে সাদা পাথর এলাকায় ফেলা হচ্ছে। অভিযান চলাকালে প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করে ৭০টির বেশি ট্রাকে থাকা পাথর জব্দ করা হয়। উদ্ধারকৃত পাথরের মধ্যে কিছু নারায়ণগঞ্জ ও ডেমরা থেকেও শনাক্ত হয়েছে।

ঘটনার সূত্রপাত ১২ আগস্ট রাতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ভিডিও থেকে, যেখানে শতাধিক ট্রাকে করে সাদা পাথর সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সমালোচনার মুখে পড়ে স্থানীয় প্রশাসন। পরদিন দুদক ও জেলা প্রশাসন জরুরি পদক্ষেপ নেয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সাদা পাথর এলাকা পরিদর্শন করে জানান, অবৈধভাবে পাথর সরানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “আমরা চুরি হওয়া সব পাথর উদ্ধার করে আবার প্রতিস্থাপন করব। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ক্ষতি রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

এদিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায়ও অভিযান চালিয়ে প্রায় দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, পাথর চুরি ঠেকাতে ২৪ ঘণ্টা পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং সাদা পাথর ও জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০