প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির
২৩ অগাস্ট ২০২৫, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রামবাসীর মানববন্ধন

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ডালিমের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার চেংমারী ব্রিজ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে প্রায় এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাজারও গ্রামবাসী অংশ নিয়ে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট দুপুরে স্কুল বন্ধ থাকায় ভুক্তভোগী শিক্ষার্থী বোনের বাড়ি যাওয়ার পথে তিস্তা সেচ ক্যানেলের পাশে পৌঁছালে অভিযুক্ত ডালিম (৪২) তার গতিরোধ করে। নির্জন স্থানে সুযোগ পেয়ে শিশুটিকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডালিম পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ডালিম সদর ইউনিয়নের চেংমারী মধ্য রাজিব এলাকার শুল মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, “মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে ধরতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিকাশে নির্দেশনা

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমাজ উন্নয়নে অবদানের জন্য এক নারীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস পালিত, পুরস্কৃত চার কিশোরী

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু, ১৭ জন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা শেখার আহ্বান তৌহিদ হোসেনের

শিক্ষককে পিটিয়ে জখম- প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাংকিং চালুর উদ্যোগ, মানোন্নয়নে জোর সরকারের

১০

গ্রাহকদের তেল প্রদানে কারচুপি,  জরিমানা ৫০ হাজার  টাকা

১১

টানা চারদিন পর সোনার দাম কমেছে

১২

১৩

নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৪

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

১৫

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

১৬

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

১৭

রমজানে পানিশূন্যতা এড়াতে সঠিক পানি পানের পরামর্শ বিশেষজ্ঞের

১৮

ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমার নির্দেশ

১৯

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

২০