প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি, বাপ্পি
২৭ অগাস্ট ২০২৫, ৫:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটক ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে আনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০ টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গ্যালান্ডী বাজারের ভবেশ চন্দ্র রায়ের চায়ের দোকানে দৈনন্দিনের মতো চলছিল অনলাইন জুয়ার আসর। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হান্নান শেখ এর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে হাতেনাতে আটক করে জুয়া খেলার সাথে জড়িত ২ জনকে। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন এসআই আমিনুল সহ পুলিশ ও সেনা সদস্যরা।

জানা যায় তারা নিয়মিত ওই দোকানে বসে জুয়া খেলতেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ফোন, ৩টি কিপ্যাড মোবাইল, ২টি ক্যামেরা, বিভিন্ন কোম্পানীর ১৬টি সিম কার্ড, ১টি সিপিইউ এবং ৩টি রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন, উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডী এলাকার করুনা কান্তের ছেলে সুমন কুমার রায় ও একই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায়। এদিকে অভিযানের আচ বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই এলাকার অমূল্য রতন রায়ের ছেলে ধনঞ্জয় রায়।

সেনাবাহিনী জানায় ‘আটককৃতরা ওই দোকানে নিয়মিত জুয়ার এজেন্ট সাইট ব্যবহার করে জুয়া খেলতেন এবং অন্যদের খেলার জন্য সাইড খুলে দিতেন। বেশিরভাগ সময় রাতে বসত জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়। পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ‘অভিযানে আটক ২ জুয়ারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

১১

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৪

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৬

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৭

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৮

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

২০