প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি , সাব্বির
৩০ অগাস্ট ২০২৫, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসি/দাখিল সমমান জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

“তোমরা হবে স্বপ্নের রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুজাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি জনাব মো. নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি জনাব তাজমুল হাসান সাগর, সাবেক কিশোরগঞ্জ উপজেলা সভাপতি জনাব শিব্বির আহমেদ এবং উপজেলা জামায়াত আমীর জনাব আব্দুর রশিদ শাহ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলফামারীর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাও: আবদুল মুনতাকিম।

প্রধান অতিথি নুরুল হুদা তার বক্তব্যে বলেন,
“আজকে যারা এ প্লাস পেয়েছে তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীতে ডিসি, এসপি, মন্ত্রী হয়ে দেশের হাল ধরবে। দেশ গঠনের প্রকৃত কারিগর তোমরাই। তাই শিক্ষা জীবনে যেমন কৃতিত্ব দেখিয়েছ, তেমনি নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলীতেও কৃতিত্ব অর্জন করতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষা শুধু সার্টিফিকেটের জন্য নয়, প্রকৃত শিক্ষা মানুষের চরিত্র গঠন করে। তোমাদের জীবনের লক্ষ্য শুধু ভালো চাকরি পাওয়া নয়, বরং একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করা।”

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিটি সফলতার পিছনে কঠোর পরিশ্রম, আত্মনিয়োগ ও আল্লাহর প্রতি ভরসা জরুরি। জীবনের প্রতিটি পর্যায়ে ধৈর্য ও অধ্যবসায়কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। এ প্লাস পাওয়া শুধু শুরু, সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা আহ্বান জানান—
পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জন করা
সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা
প্রযুক্তি ও জ্ঞানকে দেশের কল্যাণে কাজে লাগানো
এবং সর্বোপরি ইসলামী মূল্যবোধে দৃঢ় থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করা।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০