প্রধান সংবাদ
.নিজস্ব প্রতিবেদক, নীরা
৩১ অগাস্ট ২০২৫, ৮:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে বৃষ্টি বাড়তে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

মৌসুমি বায়ু বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩১ আগস্ট) সকালে প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এটি বাংলাদেশের ওপর তুলনামূলক কম সক্রিয়।

আগামী দিনের সম্ভাব্য আবহাওয়া

রোববার (৩১ আগস্ট):
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশালের দু-এক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১ সেপ্টেম্বর):
ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার বেশ কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর):
রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা ও ময়মনসিংহের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (৩ সেপ্টেম্বর):
ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বহু স্থানে বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ঢাকার কিছু অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টির প্রবণতা বাড়বে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০