প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, রকি
৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমিক অসন্তোষের পর পুনরায় চালু হলো উত্তরা ইপিজেড

নীলফামারীর উত্তরা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) টানা দুই দিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় চালু হয়েছে। শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় এভারগ্রিন প্রোডাক্টস (বিডি) লিমিটেডের শ্রমিক মো. হাবিব নিহত হওয়ার পর এ অঞ্চলটি বন্ধ রাখা হয়েছিল।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার জানান, শ্রমিকদের ২৩ দফা দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে এবং বৃহস্পতিবার সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে।

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার বলেন, “শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে ইপিজেডে উৎপাদন স্বাভাবিকভাবে চলছে।”

তিনি নিহত শ্রমিকের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে জানান, পরিবারকে প্রাথমিক ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। পাশাপাশি আইন অনুযায়ী সব পাওনা ক্ষতিপূরণও দেওয়া হবে।

আলোচনা সভায় রাজনৈতিক নেতারা সংঘর্ষের ঘটনায় কোনো শ্রমিকের বিরুদ্ধে মামলা না করার আহ্বান জানান। একইসঙ্গে শ্রমিকরা যাতে নিরাপদে ও নির্ভয়ে কাজ করতে পারে সে ব্যাপারেও জোর দেন। কর্তৃপক্ষ এ দাবিগুলো মেনে নেয়।

উল্লেখ্য, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংঘর্ষে এক শ্রমিক নিহত হলে বুধবার সারাদিন বন্ধ ছিল উত্তরা ইপিজেডের ২৪টি কারখানা। পরে জেলা প্রশাসন, বেপজা কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিক নেতাদের অংশগ্রহণে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১০

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১১

১২

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৫

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৭

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৮

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৯

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০