প্রধান সংবাদ
Northmail24 Team
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীর কিশোরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াত শাখার এক দায়িত্বশীল সমাবেশে জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এ ঘোষণা দেন।

ঘোষিত প্রার্থীদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব আক্তার হোসেন বাদল চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা শিব্বির আহমেদ ভাইস চেয়ারম্যান পদে এবং উপজেলা মহিলা বিভাগের সভাপতি জনাবা সাহেরা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন।

সমাবেশে প্রার্থীদের পরিচয় তুলে ধরে বক্তারা বলেন, জামায়াত সবসময় মানুষের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করে আসছে। জনগণের আস্থা ও সমর্থন নিয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রার্থীদের সততা, যোগ্যতা ও ত্যাগের মাধ্যমে কিশোরগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি আব্দুল কাদিম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, সেক্রেটারী ফেরদৌস আলমসহ অন্যান্য স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১০

১১

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৪

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১৬

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১৭

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৮

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

২০